নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: সামাদ সাহেব দীর্ঘদিন যাবৎ গেটে বাতে ভূগছেন। খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ বিধায় চিকিৎসা করানো সম্ভব হয়নি। অবশেষে দেখা গেল তিনি আর চলাফেরা করতে পারছেন না। Q.উদ্দীপকে বর্ণিত রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কী? [য.বো.১৫] i. অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা ii. হালকা ব্যায়াম করা iii. ডাল জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: আর্থাইটিসের প্রতিকার: অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা। সম্ভব হলে দিনের বেলায় একটু করে ঘুমিয়ে নিলে উপকার হয়। যন্ত্রণাদায়ক গিঁটের উপর গরম স্যাঁক নেওয়া। ডাল জাতীয় খাদ্য পরিহার করা। অস্থিসন্ধির নড়াচড়া ঠিক করতে হালকা ব্যায়াম করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা উপশমকারী ঔষধ সেবন ও সঠিক স্বাস্থ্য সম্মত পরিবেশে বসবাস করা। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

