উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] খেলার সময় তুলনামূলকভাবে ভেঙ্গে বা ছিড়ে যাবার সম্ভাবনা কম থাকে- [ঢা.বো.'১৫] i. X ii. Y iii. Z নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. ii ও iii
উত্তর: i
ব্যাখ্যা: চিত্রের X চিহ্নিত অংশটি হলো টেনডন। মাংসেপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকে টেনডন বলে। ঘন, শ্বেত তন্ত্রময় যোজক টিস্যু দ্বারা টেনডন গঠিত। এ ধরনের টিস্যুর আন্তঃকোষীয় পদার্থ বা ম্যাট্রিক্সে শাখাপ্রশাখাবিহীন শ্বেত তন্তু ছড়ানো থাকে। এরা গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। অনেকগুলো তন্তু একত্রে আঁটি বা বাণ্ডেল তৈরি করে। আঁটিগুলো একত্রে 'দলবদ্ধ হয়ে আঁটিগুচ্ছ তৈরি করে। টেনডন বেশ শক্ত। পেশি বা অস্থির তুলনায় টেনডনের ভেঙ্গে বা ছিঁড়ে যাবার সম্ভাবনা অনেক কম। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

