নিচের চিত্রটি লক্ষ কর ওপ্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q.উপরের চিত্রে টেনডনের টিস্যু- সম্পর্কে ভুল তথ্য কোনটি?
ক. শাখা-প্রশাখাবিহীন
খ. তরঙ্গিত
গ. অনুজ্জল শ্বেততন্ত্র
ঘ. গুচ্ছাকারে বিন্যস্ত
উত্তর: অনুজ্জল শ্বেততন্ত্র
ব্যাখ্যা: টেনডন (Tendon): ঘন, শ্বেত তন্ত্রময় যোজক টিস্যু দ্বারা টেনডন গঠিত। এসব টিস্যু শাখা-প্রশাখাবিহীন, তরঙ্গিত এবং উজ্জ্বল শ্বেততত্ত্ব দ্বারা গঠিত। এ ধরনের টিস্যুর আন্তঃকোষীয় পদার্থ বা ম্যাট্রিক্সে শ্বেততন্ত্র ছড়ানো থাকে। তন্ত্রগুলো শ্বেতবর্ণের, শাখাবিহীন। এরা গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। অনেকগুলো তন্তু একত্রে আঁটি বা বান্ডেল তৈরি করে। আঁটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে আঁটিগুচ্ছ তৈরি করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

