অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: Q.রফিক ক্লাস সেভেনে পড়ে। বিজ্ঞান ক্লাসে সে তার শিক্ষকের নিকট থেকে জানতে পারল যে, একটি বিশেষ তন্ত্রের কারণে দেহ সঞ্চালন ও চলাফেরা ঘটে। এটি হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে উল্লিখিত অন্ত্রটির কাজ- i. অঙ্গ বিন্যাস করা ii. ভারসাম্য রক্ষা করা iii. রোগ প্রতিরোধ করা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: রফিক পেশিতন্ত্র সম্পর্কে জানতে পারল। পেশীতন্ত্রের কাজ: 1. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গ বিন্যাস ও ভারসাম্য রক্ষা করা। 2. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা। 3. পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে শক্তির উৎস ও ভবিষ্যতের জন্য শক্তি সংরক্ষণ করা। 4. বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় হৃদপেশী হৃদপিণ্ডের স্পন্দন ও রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করা। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

