উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আয়াত লক্ষ্য করল যে, তাঁর আঙিনায় যে আমগাছটি আছে তাতে এবার অনেক আম ধরেছে। কিন্তু কোন আমই পাকছে না। Q. আয়াতের গাছটির উপর প্রভাব বিস্তারকারী রাসায়নিক পদার্থগুলো- i. বৃদ্ধি ও বিকাশ ঘটায় ii. ফাইটোহরমোন নামে পরিচিত iii. ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i, ii ও iii
ঘ. i ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: আয়াতের গাছটির উপর প্রভাব বিস্তারকারী রাসায়নিক পদার্থগুলো হল ফাইটোহরমোন। উল্লেখ্য যে, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিভিন্ন হরমোনের প্রভাবে হয়ে থাকে। এদেরকে ফাইটোহরমোন বা উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু বলা হয়। অক্সিন জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ফ্লোরিজেন প্রভৃতি হল ফাইটোহরমোন। এদের মধ্যে ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


