উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রফিক শীতের ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে তাদের সরিষা ক্ষেতগুলোর পাশে' বিশেষ পদ্ধতিতে রাখা প্লাস্টিকের পাত্রের তরলে অনেক পোকা মরে পড়ে থাকতে দেখলো। তার আগ্রহ দেখে চাচা বললেন, এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, অনিষ্টকারী পোকা দমনে যা খুবই কার্যকরি। Q. রফিকের দেখা পাত্রের তরলটি আসলে কী?
ক. ডিডিটি
খ. থাইরক্সিন
গ. ফেরোমন
ঘ. এড্রেনলিন
উত্তর: ফেরোমন
ব্যাখ্যা: ফেরোমন: কোন কোন পতঙ্গ বাতাসে ফেরোমন নিঃসৃত করলে ২-৪ কিলোমিটার দূর থেকে তার সঙ্গীরা আকৃষ্ট হয়। এ পদ্ধতি কাজে লাগিয়ে পতঙ্গ ধ্বংস করা যায়। উদ্দীপকে প্লাস্টিকের পাত্রে ফেরোমন রাখা আছে। এতে আকৃষ্ট হয়ে অনেক পোকা সেখানে গিয়ে মারা পড়ে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


