উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আদনানের বাবা বহুমূত্র রোগী। চিকিৎসক তাকে নিয়মিত ইনসুলিন গ্রহণের পরামর্শ দিয়েছেন। Q. ডায়াবেটিসের লক্ষণ- i. প্রস্রাবে গ্লুকোজের মাত্রা কমে যায় ii. অধিক পিপাসা লাগা iii. রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: ডায়াবেটিস রোগের লক্ষণ: রক্তে ও প্রস্রাবে গুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে গেলে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। • ঘন ঘন প্রস্রাব হওয়া • অধিক পিপাসা লাগা • ক্ষুধা বেড়ে যাওয়া • পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকে • দুর্বলতা বোধ করা • চোখে কম দেখা • চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া • ক্ষতস্থান সহজে না শুকানো ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


