উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. সরল গলগণ্ড রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? i. আয়োডিনের অভাবে হয় ii. থাইরয়েড গ্রন্থি ফুলে যায় iii. এ রোগের কারণে শিশুরা মানসিক প্রতিবন্ধী হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: গলগণ্ড রোগ এই রোগীর সংখ্যা বাংলাদেশের উত্তরবঙ্গে ও নেপালে বেশি। থাইরয়েড হতে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় যা সাধারণত বিপাক কাজ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়। ফলে যেমন গায়ের চামড়া খসখসে হয়, মুখমণ্ডল গোলাকার এবং চেহারা যা স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। এজন্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সুফল পাওয়া যায়। এছাড়া কলা, ফলমূল, কচু, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


