উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উপরের চিত্রের প্রতিবর্ত চক্রটির নিয়ন্ত্রক-
ক. সুষুমা কাণ্ড
খ. মস্তিষ্ক
গ. করোটিক স্নায়ু
ঘ. সুষুমা স্নায়ু
উত্তর: সুষুমা কাণ্ড
ব্যাখ্যা: উদ্দীপকের চিত্রটি মানবদেহের প্রতিবর্তী চক্রের। যা সুষুমাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্তী ক্রিয়া: প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বুঝায়। হঠাৎ করে আঙ্গুলে সুঁচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা অতিদ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নেই। এটি প্রতিবর্তী ক্রিয়ার ফল। আমরা ইচ্ছা করলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক দ্বারা নয়। অর্থাৎ যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


