উদ্দীপকে 'S [গণিত] এর বিপরীতে 'Q [গণিত] এর চলন এরূপ কেন? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'S [গণিত] ও 'Q [গণিত] দ্বারা যথাক্রমে উদ্ভিদের কাণ্ড ও মূলকে বুঝানো হয়েছে। এখানে 'S [গণিত] তথা কাণ্ডের চলন আলোর দিকে, কিন্তু 'Q [গণিত] তথা মূলের চলন আলোর বিপরীতে অর্থাৎ মাটির দিকে। মূলের এ ধরনের চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম। মাটির দিকে মূলের এরূপ চলনে ফাইটোহরমোন- 'অক্সিন' এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞানীদের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, অক্সিন উদ্ভিদের মূল সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে। আবার আলোর উপস্থিতিতে অক্সিন নিষ্ক্রিয় হলেও অন্ধকারে এর কার্যকারিতা অনেকগুণ বৃদ্ধি পায়। অধিকাংশ ক্ষেত্রে অক্সিন অন্ধকার পরিবেশে বেশি তৈরি হয়। এ কারণে মাটির নিচে মূলের অগ্রভাগে অক্সিনের মাত্রা বেড়ে যায়। ফলে মূল আলোর বিপরীতে অর্থাৎ মাটির গভীরে চলতে থাকে। শুধু তাই নয়, উদ্ভিদদেহে অক্সিনের পরিবহন নিম্নমুখী হওয়ায় তা মূলের দিকে ধাবিত হয়। ফলে মূল দ্রুত বৃদ্ধি পেয়ে মাটির নিচে প্রবেশ করে। উপরের এ আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, নেগেটিভ ফটোট্রপিজম তথা অন্ধকারে অক্সিনের মাত্রা বৃদ্ধি এবং অক্সিনের নিম্নমুখী পরিবহনের কারণেই 'S [গণিত] এর বিপরীতে 'Q [গণিত] এর এরূপ চলন ঘটে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'S এর বিপরীতে 'Q এর চলন এরূপ কেন? মূল্যায়ন করো।
উদ্দীপক

Dhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
