নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও: শফিকের শরীরে মাঝে মাঝে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে তাঁর দাদুর হাতে পায়ে কাঁপুনি হয় এবং নড়াচড়া ও হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। Q. শফিকের দাদুকে সুস্থ রাখতে হলে-- i. পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে ii. আগুন ও পানি থেকে দূরে রাখতে হবে iii. নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে শফিকের দাদুর উপসর্গগুলো পারকিনসন রোগের লক্ষণ অর্থাৎ শফিকের দাদু পারকিনসন রোগে আক্রান্ত। এই রোগ হলে ডাক্তারের পরামর্শে ফিজিওথেরাপি গ্রহণ, পরিমিত খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবন যাপন করার মাধ্যমে রোগী অনেকটা সুস্থ থাকে। পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যেখানে হাতে ও পায়ের কাঁপুনি হয় এবং যেখানে আক্রান্ত রোগীর নড়াচড়া, হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। এ রোগ সাধারণত 50 বছর বয়সের পরে হয়। তবে ব্যতিক্রম হিসেবে যুবক-যুবতীদেরও হতে পারে। স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে, যার একটি হলো ডোপামিন। ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


