নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও: শফিকের শরীরে মাঝে মাঝে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। অপরদিকে তাঁর দাদুর হাতে পায়ে কাঁপুনি হয় এবং নড়াচড়া ও হাঁটাহাঁটি করতে সমস্যা হয়। Q. উদ্দীপকের উভয়ের রোগটি- i. ডোপামিনের অভাবে হয়ে থাকে ii. ব্যতিক্রমসহ সব বয়সেই হতে পারে iii. স্নায়ুবিক বৈকল্য এর কারণে হয়ে থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে শফিকের উপসর্গগুলো এপিলেপসি রোগের লক্ষণ অর্থাৎ শফিক এপিলেপসি রোগে আক্রান্ত। এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ, যা স্নায়বিক বৈকল্যের কারণে হয়ে থাকে। যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে পড়ে। এই রোগকে মৃগী রোগও বলে। এপিলেপসির মূল কারণ এখনও সম্পূর্ণভাবে জানা যায় নি। স্ট্রোকে আক্রান্ত রোগীদের মৃগীরোগ দেখা দেয়। মাথায় আঘাতের কারণে ম্যানিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার ইত্যাদি কারণে ও এপিলেপসির উপসর্গ দেখা দেয়। এপিলেপসি যেকোনো বয়সে হতে পারে। কোনো কোনো এপিলেপসির কোনো দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নেই। আবার কোনোটা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এপিলেপসির ধরণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ


