মানবদেহে প্রধান হরমোন গ্রন্থির প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: পিটুইটারি গ্রন্থি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। কারণ একদিকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি, অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরেয়েড উদ্দীপক হরমোন (TSH), এডরেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এটি অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদেহের বৃদ্ধির হরমোন নির্গত করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
মানবদেহে প্রধান হরমোন গ্রন্থির প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর
