জামাল সাহেবের রোগটি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো থেকে বোঝা যাচ্ছে জামাল সাহেবের বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হয়েছে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এ অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। জামাল সাহেবের এ রোগটি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। নিচে তার কারণ উল্লেখ করা হলো- ● এ রোগটি সাধারণত বংশগত ও পরিবেশের প্রভাবে হয়ে থাকে। ● রক্তে ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে গেলে এ রোগটি হয়ে থাকে। ● যারা কায়িক পরিশ্রম করেন না, দিনের বেশির ভাগ সময় বসে কাজ করেন, অথবা অলস জীবনযাপন করেন তাদের এ রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। ● স্থূলকায় ব্যক্তিদের এ রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
জামাল সাহেবের রোগটি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
