ডাক্তারের শেষোক্ত কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের তথ্য মতে, জামাল সাহেব ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যা অনিরাময়যোগ্য। ডাক্তারের শেষোক্ত কথা অনুযায়ী "নিয়মতান্ত্রিক জীবনযাপনে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়”- নিম্নে কথাটির যথার্থতা মূল্যায়ন করা হলো : ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটি 'D [গণিত] মেনে চলা আবশ্যক। এগুলো হলো- i. শৃঙ্খলা (Discipline): একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবনব্যবস্থা মহৌষধস্বরূপ। এছাড়া নিয়মিত ও ডাক্তারের পরামর্শমতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, রোগীর দেহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। ii . খাদ্য নিয়ন্ত্রণ (Diet): ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। মিষ্টিজাতীয় খাবার পরিহার করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময়মতো খাদ্য গ্রহণ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের মেনু অনুসরণ করলে সুফল পাওয়া যায়। iii . ঔষধ সেবন (Dose): ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ঠিকমতো চিকিৎসা না করা হলে রোগীর শ্বসন হার কমে যায়, পানি স্বল্পতার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এতে রোগী বেহুঁশ হয়ে পড়ে। অনেক সময় রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তাই উল্লিখিত আলোচনা হতে বলা যায় যে, ডায়াবেটিস রোগটি অনিরাময়যোগ্য। কেবলমাত্র নিয়মশৃঙ্খলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। অর্থাৎ ডাক্তারের শেষোক্ত কথাটির যথার্থতা রয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তারের শেষোক্ত কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
