উদ্দীপকের সজলের রোগটির কারণ ও লক্ষণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত লক্ষণগুলো থেকে বোঝা যায় মি. সজলের স্ট্রোক হয়েছে। নিচে স্ট্রোকের কারণ ও লক্ষণ বর্ণনা করা হলো- কারণ : সাধারণত ধমনিগাত্র শক্ত হয়ে যাওয়া এবং উচ্চ রক্তচাপজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ তথা স্ট্রোক হয়ে থাকে। অনেক সময় অত্যধিক স্নায়বিক চাপ যেমন- উত্তেজনা বা অধিক পরিশ্রমের কারণে এরূপ রক্তক্ষরণ হয়। লক্ষণগুলো হলো : বমি হয়, প্রচণ্ড মাথাব্যথা হয়, কয়েক মিনিটের মধ্যে রোগী সংজ্ঞা হারায়, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, মাংসপেশি শিথিল হয়ে যায়, শ্বসন এবং নাড়ির স্পন্দন কমে যায়, মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে। অনেক সময় অবশ্য খুব মারাত্মক উপসর্গ ছাড়াই শুধু মুখ বেঁকে যাওয়া বা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে আসা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের সজলের রোগটির কারণ ও লক্ষণ বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
