সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের একটি অঙ্গ বিশেষ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের যে বিশেষ অঙ্গ ভূমিকা রাখে সেটি হচ্ছে মস্তিষ্ক। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানবদেহের মস্তিষ্ক থেকে ১২ জোড়া এবং মেরুমজ্জা থেতে ৩১ জোড়া স্নায়ু বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সারাদেহে ছড়িয়ে পড়ে। এই স্নায়ুগুলোই দেহের বিভিন্ন অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে নিয়ে যায়। সাদিয়া যখন তার হ্যান্ডনোট তৈরি করছিল তখন খাতা থেকে আলো তার চোখের রেটিনায় উদ্দীপনা জাগিয়ে স্নায়ু তাড়না সৃষ্টি করে। এই তাড়না চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে পৌঁছায়। সেখান থেকে এই তাড়না পর পর চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র প্রভৃতি হয়ে মোটর স্নায়ুযোগে সাদিয়ার হাতের ঐচ্ছিক পেশিতে পৌঁছে। তখন ঐ নির্দেশে সাদিয়া তার হাতের মাধ্যমে লিখতে থাকে। এভাবে উদ্দীপনা সঞ্চালনের মাধ্যমে সাদিয়ার স্নায়ুতাড়না ক্রিয়াটি সংঘটিত হয়। মস্তিষ্ক যদি আলোর ওই উদ্দীপনা গ্রহণ না করতো তাহলে সাদিয়ার হাতের পেশিগুলো তাদের করণীয় কাজের কোনো নির্দেশনা পেত না। ফলে সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রম ব্যাহত হতো। তাই বলা যায়, উদ্দীপকের সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে হাতের পেশিতে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে মানবদেহের মস্তিষ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের একটি অঙ্গ বি…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
