A ও B এর যথাযথ ভূমিকাই একটি দেহকে স্বাভাবিক রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] যথাক্রমে স্নায়ুতন্ত্রের একক নিউরন এবং হরমোন। জীবদেহে নিয়ন্ত্রণ ও পরিচালনায় নিউরন এবং হরমোনের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হল: প্রাণীর প্রয়োজনীয় সমন্বয়ের কাজ স্নায়ু এবং হরমোন দ্বারা প্রভাবিত হয়। হরমোনের কারণে প্রাণী তার কার্যকলাপ অর্থাৎ নড়াচড়া বা আচরণের পরিবর্তন করে থাকে। হরমোন নানা ধরনের নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নালিবিহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে। নালিবিহীন গ্রন্থির কার্যকলাপ আবার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। সমন্বয় সাধনে প্রাণী বিভিন্ন হরমোন ব্যবহার করে। স্নায়ুতন্ত্র ও হরমোনতন্ত্র যৌথভাবে দেহের কাজ পরিচালনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে। হরমোন অতি অল্প পরিমাণে নিঃসৃত হয়ে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে সম্পন্ন করে। এরা উত্তেজক বা রোধক হিসেবে দেহের পরিস্ফুটন, বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। এজন্য এদেরকে রাসায়নিক দূত বলা হয়। সুতরাং এটি স্পষ্ট যে, নিউরন ও হরমোন যৌথভাবে দেহের অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন এবং দেহকে স্বাভাবিক রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
A ও B এর যথাযথ ভূমিকাই একটি দেহকে স্বাভাবিক রাখে- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
একটি নিউরনের অ্যাক্সনের টারমিনালের কাছে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এভাবে বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। দুটি কোষের মিলিত হওয়ার স্থানে সুক্ষ্ম ফাঁকা সংযোগস্থল বিদ্যমান। একে সিন্যাপস (Synapse) বলে। সিন্যাপসে নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকে। অ্যাক্সন টারমিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত করে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তীতে নিউরনে যায়।
'এভাবেই নিউরন পরস্পরের সাথে যুক্ত থেকে স্নায়ু তাড়না একদিকে প্রবাহিত করে।উত্তর
