উদ্দীপকের 'M [গণিত] দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন একটি ক্রিয়ার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের M-দ্বারা সুষুম্নাকাণ্ডকে বোঝানো হয়েছে। সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। একটি উদাহরণের সাহায্যে উক্ত ক্রিয়াটিকে ব্যাখ্যা করা যায়- অসতর্কভাবে আঙ্গুলে সুঁচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরে যায়। এটি একটি প্রতিবর্তী ক্রিয়া। এক্ষেত্রে আঙ্গুলে সুঁচ ফুটার সময় ত্বকের সংবেদী নিউরনের ডেনড্রাইট সমূহ ব্যথার উদ্দীপনা গ্রহণ করে এবং সংবেদী নিউরনের অ্যাক্সনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। এ ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত উদ্দীপনা পেশিতে পৌঁছায়। উদ্দীপনা পেশিতে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশির সংকোচন ঘটে, ফলে হাত দ্রুত অন্যত্র সরে যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'M দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন একটি ক্রিয়ার ব্যাখ্যা দাও।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
