চিত্র-B এর নিঃসৃত হরমোন এর অভাবে কী সমস্যা সৃষ্টি হতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-B দ্বারা অগ্ন্যাশয়কে বোঝানো হয়েছে। অগ্ন্যাশয় থেকে খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী বিভিন্ন এনজাইমের পাশাপাশি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন তৈরি হয়। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এ অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। রক্ত ও প্রস্রাবের গ্লুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয়। ফলে শরীর শুকিয়ে যায় ও ওজন অনেক কমে যায়। শরীর দূর্বল হয়ে পড়ে, চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যায়, ক্ষতস্থান সহজে শুকায় না এবং দৃষ্টিশক্তি দ্রুত কমতে থাকে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে বৃক্ক অকেজো হতে পারে। সুতরাং B-এর নিঃসৃত হরমোন-ইনসুলিনের অভাবে ডায়াবেটিসসহ শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-B এর নিঃসৃত হরমোন এর অভাবে কী সমস্যা সৃষ্টি হতে পারে? বিশ্লেষ…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
