উদ্দীপকে উল্লিখিত 'S [গণিত] এর চলন 'X [গণিত] মুখী হওয়ার জন্য কোন হরমোন দায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'S [গণিত] হলো উদ্ভিদ কান্ড এবং 'X [গণিত] হলো সূর্যালোক। অর্থাৎ এখানে উদ্ভিদ কান্ডের সূর্যালোকের দিকে চলনে দায়ী হরমোনের কথা বলা হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ বা চলনে হরমোন বিশেষ ভূমিকা পালন করে থাকে। যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, উদ্ভিদাঙ্গ সৃষ্টি এবং অঙ্গের চলন নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় হরমোন। উদ্দীপকে উল্লিখিত সূর্যালোকের দিকে উদ্ভিদ কাণ্ডের এরূপ চলনের জন্য দায়ী হরমোনটি হলো 'অক্সিন'। আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে পড়ে অথবা অক্সিন আলোর বিপরীতে অর্থাৎ অন্ধকারের দিকে চলে যায়। এক্ষেত্রে এ ঘটনাটিই ঘটেছে। এখানে উদ্ভিদের কাণ্ডের সূর্যালোকের দিকের অংশের অক্সিন নিষ্ক্রিয় হওয়ায় অন্ধকার দিকে অক্সিনের ঘনত্ব বেড়ে গিয়েছে। সূর্যালোকের উপস্থিতিতে আলোকিত অংশের অক্সিন অন্ধকার দিকে চলে যাওয়ার ফলে এই দিকের বৃদ্ধি বেশি ঘটে এবং আলোকিত অংশের বৃদ্ধি ব্যাহত হয়। যার ফলে উদ্ভিদ কাণ্ডটি সূর্যালোকের দিকে বেঁকে চলেছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'S এর চলন 'X মুখী হওয়ার জন্য কোন হরমোন দায়ী? ব্…
উদ্দীপক

Dhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
