মানবদেহের ভারসাম্য রক্ষায় চিত্র-A এর গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-A হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক নিউরন বা স্নায়ুকোষ। মানবদেহের ভারসাম্য রক্ষায় নিউরনের গুরুত্ব অপরিসীম। নিউরন তথা স্নায়ুকোষ পরস্পর একত্রিত হয়ে স্নায়ুতন্ত্র গঠন করে। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এবং দেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে মানবদেহের ভারসাম্য রক্ষা করে। বাহ্যিক বা অভ্যন্তরীণ যেকোনো পরিবেশ থেকে স্নায়ুকোষের মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের সিদ্ধান্ত পুনরায় স্নায়ুকোষের মাধ্যমে পেশিকোষে বা পেশিতন্ত্রে সাড়া জাগায়। পরবর্তীতে মস্তিষ্কের সিদ্ধান্ত অনুযায়ী পেশিতন্ত্র সংকুচিত বা প্রসারিত হয়, ফলে অঙ্গ সে অনুযায়ী কাজ করে। স্নায়ুকোষের উদ্দীপনা গ্রহণ ও প্রেরণের মাধ্যমে পেশিকোষের ক্রিয়ায় মানবদেহের বিভিন্ন অঙ্গ কর্মক্ষম থাকে। হাঁটা, চলা, খাওয়া, প্রতিকূল পরিবেশ থেকে দ্রুত সরে আসা ইত্যাদির কাজে স্নায়ুটিস্যুর মাধ্যমে মস্তিষ্ক থেকে প্রেরিত উদ্দীপনা অনুযায়ী পেশিটিস্যু কাজ করে। এছাড়া বিভিন্ন বাহ্যিক উদ্দীপনা যেমন- আলো, গন্ধ, স্বাদ, স্পর্শ ইত্যাদি চোখ, কান, নাকের মাধ্যমে সংগৃহীত হয়ে মস্তিষ্কে পৌঁছায়। স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক তখন এই উদ্দীপনায় সাড়া দেয় এবং মানুষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রিত হয়। এভাবে মানবদেহের বিভিন্ন অঙ্গের ও তন্ত্রের সমন্বয় ঘটিয়ে বাহ্যিক ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · সৃজনশীল
মানবদেহের ভারসাম্য রক্ষায় চিত্র-A এর গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
