'বিষণ্ণ মেদুর' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'বৃষ্টি' কবিতায় 'বিষণ্ণ মেদুর' বলতে রুক্ষ প্রকৃতির প্রাণ ফিরে পাওয়াকে বোঝানো হয়েছে। 'বৃষ্টি' কবিতায় দেখা যায় বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়েছে। প্রকৃতি তাই স্নিগ্ধকোমল হয়ে চারদিক প্রাণোচ্ছল করে তুলেছে। প্রকৃতিতে বৃষ্টি না থাকলে প্রকৃতি তার স্বাভাবিক প্রাণোচ্ছলতা হারিয়ে ফেলে। প্রকৃতির সবকিছু বিষণ্ণ মনে হয়। কিন্তু প্রকৃতিতে যখন বৃষ্টির ছোঁয়া লাগে, তখন প্রকৃতি হারানো প্রাণ ফিরে পায়। সবকিছু সতেজ-সজীব হয়ে ওঠে। আলোচ্য কবিতায় 'বিষণ্ণ মেদর' বলতে প্রকৃতির সেই প্রাণ ফিরে পাওয়াকেই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
'বিষণ্ণ মেদুর' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর