"নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।”- ব্যাখ্যা করো।
উত্তর: "নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার"- অর্থাৎ বর্ষার প্লাবনে ফসল ফলানোর মাধ্যমে নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আসে। গ্রীষ্মকালে প্রচন্ড তাপপ্রবাহে মাঠ-ঘাট শুকিয়ে ফেটে খণ্ড-বিখণ্ড হয়ে যায়। এরপর প্রাণের স্পন্দন নিয়ে আসে বর্ষা। এ সময় নদীর দুধারে প্লাবন দেখা দেয়। ফলে পলিমাটির গৌরবে ফসল ভালো হয়। নদীর পলিবাহিত মাটিতে উর্বরতা পুনরায় ফিরে পায় আবাদি জমি। তাই "নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।" অর্থাৎ বন্যা নদীকে ও মানুষকে নতুন জীবন দেয়।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
"নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।”- ব্যাখ্যা করো।
উত্তর