"উদ্দীপক-(i), উদ্দীপক-(ii)-এর পৃথক অভিব্যক্তি নয়; উভয়ের সম্মিলিত ভাবনাই 'বৃষ্টি' কবিতার মূলবার্তা।"-মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: বৃষ্টি প্রকৃতি ও মানবমনে যে প্রভাব ফেলে তার ভিত্তিতে বলা যায়, "উদ্দীপক (i), উদ্দীপক (ii)-এর পৃথক অভিব্যক্তি নয়; উভয়ের সম্মিলিত ভাবনাই 'বৃষ্টি' কবিতার মূলবার্তা"- মন্তব্যটি যথার্থ। 'বৃষ্টি' কবিতায় দেখা যায়, প্রকৃতি বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে ওঠে, পায় নতুনত্বের ছোঁয়া। প্রকৃতিকে বর্ষা বৈচিত্র্যময় করে তুলে যেন নতুন প্রাণ সঞ্চার করে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে সঙ্গে বর্ষায় মানবমনেও প্রভাব পড়ে। বর্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের মনের সংযোগ অত্যন্ত নিবিড়। উদ্দীপক (i)-এ খরায় প্রকৃতির রুক্ষ অবস্থার চিত্র বর্ণিত হয়েছে। বৃষ্টি নেমে প্রকৃতি ও জনজীবনে নতুন জীবনের সূচনার কথা বিবৃত হয়েছে। উদ্দীপক (ii)-এ বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে অনিমিতার অতীত স্মৃতি রোমন্থনের কথা বলা হয়েছে। বৃষ্টির শব্দ তাকে শৈশবের স্মৃতিতে নিয়ে যেত যখন সে দাদুবাড়িতে বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসাত। 'বৃষ্টি' কবিতায়ও প্রকৃতি ও মানবমনে বৃষ্টির প্রভাব দেখানো হয়েছে উদ্দীপক দুটির মতো। 'বৃষ্টি' কবিতায় দেখা যায়, বর্ষা প্রকৃতিতে প্রাণ স্পন্দন নিয়ে আসে। নদীর দুই পাড়ে প্লাবন দেখা দেয়। আকাশে মেঘের খেলা দেখা যায়। বিভিন্ন ফুল ফুটে সুঘ্রাণে চারদিক মোহিত করে। রুক্ষ মাঠ-ঘাট বৃষ্টিতে প্রাণ জুড়ায়। শুধু তাই নয়, বৃষ্টি সংবেদনশীল মানুষের' মনেও ভাব জাগায়। মনে পড়ে সুখময় অতীত স্মৃতি। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমন ওতপ্রোতভাবে জড়িত। 'বৃষ্টি' কবিতার বৃষ্টির সঙ্গে সম্পৃক্ত এই বিষয় দুটি উদ্দীপকেও দেখা যায়। উদ্দীপক (i)-এ দেখা যায় প্রকৃতিতে বৃষ্টির প্রভাব এবং উদ্দীপক (ii)-এ দেখা যায় মানবমনে বৃষ্টির প্রভাব। এ দুটির সম্মিলিত ভাবনা 'বৃষ্টি' কবিতার সম্পূর্ণ ভাবকে তুলে ধরেছে। তবে উদ্দীপক (i) কিংবা উদ্দীপক (ii) কোনোটিই একক ভাবে 'বৃষ্টি' কবিতার মূলভাবকে তুলে ধরতে পারে না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
"উদ্দীপক-(i), উদ্দীপক-(ii)-এর পৃথক অভিব্যক্তি নয়; উভয়ের সম্মিলিত ভা…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর