"মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়"- চরণাংশটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: "মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়"- চরণাংশটি দ্বারা বর্ষার মেঘের ঘনছায়ায় মাঠ ঢেকে যাওয়াকে বোঝানো হয়েছে। কৃষিপ্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতাটি লিখেছেন। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণস্পন্দন নিয়ে। গ্রীষ্মের রুক্ষতার মধ্যে বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে কাজলকালো মেঘ দেখা দেয় আকাশে। মাঠজুড়ে মেঘের ছায়া পড়ে স্নিগ্ধ ও কোমলতার সঞ্চার করে। প্রশ্নোক্ত পঙ্ক্তির মাধ্যমে কবি গ্রীষ্মের রুক্ষতা দূরীভূত হয় বর্ষার এমন মেঘাচ্ছন্ন, স্নিগ্ধ ও কাজল কালো রূপের বর্ণনা দিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
"মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়"- চরণাংশটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর