“বর্ষার আবহ থাকলে ও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: “বর্ষার আবহ থাকলেও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি”- মন্তব্যটি যথার্থ। কারণ এতে বৃষ্টির সঙ্গে প্রকৃতির সম্পর্ক থাকলেও মানবমনের কোনো ইঙ্গিত নেই। 'বৃষ্টি' কবিতায় বৃষ্টিমুখর দিনে প্রকৃতিতে নিয়ে আসে সজীব প্রাণ আর মানবমনে জেগে ওঠে। মন যেন অতীত স্মৃতিতে ডুব দিয়ে ফিরে পেতে চায় দিক দিগন্তে। উদ্দীপক-২-এ বর্ষাকালীন আবহ ফুটে উঠেছে। বর্ষার দুপুর মধ্যে মেঘমায়া যেন আরও গুমরায় আছে। এসময় গৃহের বৃদ্ধা চাহিয়া রয় পথের পানে তার পুত্র আসবে। উদ্দীপকের যে বিষয় তা স্পস্ট 'বৃষ্টি' কবিতায় নেই। 'বৃষ্টি' কবিতার মূলভাব হলো বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের দিকটি। বর্ষণমুখর দিনে প্রকৃতি প্রাণ খুঁজে পায়। রুক্ষ মাঠ-ঘাট ও বন সিক্ত হয়ে ওঠে। সেই সঙ্গে জেগে ওঠে রসসিক্ত মানবমন। আনন্দ-বেদনার নানা স্মৃতি মানসপটে ভেসে ওঠে। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের এ দিকটি 'বৃষ্টি' কবিতার মূলভাব, যার ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, বর্ষার আবহ থাকলেও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
“বর্ষার আবহ থাকলে ও উদ্দীপক-২ 'বৃষ্টি' কবিতার মূলভাব স্পর্শ করতে পা…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর