দৃশ্যকল্প-২-এর ভাব 'বৃষ্টি' কবিতার সমগ্র ভাবকে ধারণ করেছে কি? যুক্তিযুক্ত মতামত উপস্থাপন করো।
উত্তর: দৃশ্যকল্প-২-এর ভাব 'বৃষ্টি' কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি, বরং কবিতার তৃষাতপ্ত মন ও বর্ষার পরশের আকাঙ্ক্ষার একটি অংশ ধারণ করেছে। 'বৃষ্টি' কবিতায় প্রকৃতির বর্ণনার, পাশাপাশি মানুষের মনস্তত্ত্বের গভীর চিত্রায়ণ আছে। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। তার মনে পড়ে সুখময় অতীত স্মৃতি। বৃষ্টির ছোঁয়ায় যেমন প্রকৃতি স্নিগ্ধতা লাভ করে তেমনই মানুষের মনও পূর্ণতা পায়। দৃশ্যকল্প-২-এ বর্ষার সজল পরশকে ব্যক্তির মনস্তত্ত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত করা হয়েছে। এতে প্রকৃতির স্পর্শকে ব্যক্তির অন্তর্জগতে প্রবাহিত হতে দেখা যায়। এই বর্ণনা 'বৃষ্টি' কবিতায় বর্ণিত প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানবমনের সম্পর্কের ভাবনার কাছাকাছি হলেও প্রকৃতির ব্যাপক বর্ণনা এতে অনুপস্থিত। এটি কবিতার মানসিক জাগরণের একটি খণ্ডচিত্র মাত্র। 'বৃষ্টি' কবিতাটির সমগ্র ভাবের মধ্যে আছে প্রকৃতির ব্যাপক চিত্রায়ণ, মানুষের মনস্তত্ত্ব এবং বিষণ্ণতার অনুভূতি। কবিতার প্রথম স্তবকটি প্রাণস্পন্দন ও প্রকৃতির উৎসবমুখর রূপ তুলে ধরে যা দৃশ্যকল্প-২-এ নেই। দৃশ্যকল্প-২ তৃষাতুর মন ও বর্ষার সজল পরশের অনুভূতিকে ধারণ করেছে যা 'বৃষ্টি' কবিতার দ্বিতীয় স্তবকের একটি অংশমাত্র। কবিতার দৃষ্টি বিস্মৃত ও সর্বজনীন। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ কবিতার তৃষাতপ্ত মনের একটি খণ্ডচিত্র মাত্র। সুতরাং দৃশ্যকল্প-২-এর ভাব 'বৃষ্টি' কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এর ভাব 'বৃষ্টি' কবিতার সমগ্র ভাবকে ধারণ করেছে কি? যুক্ত…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর