উদ্দীপক-(i) 'বৃষ্টি' কবিতার কোন দিকটিকে উপস্থাপন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (ⅰ) 'বৃষ্টি' কবিতার গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে বৃষ্টি এসে প্রকৃতিকে সজীব করে দেওয়ার দিকটিকে উপস্থাপন করেছে। 'বৃষ্টি' কবিতায় বাংলার রুক্ষ প্রকৃতিতে বৃষ্টির আগমনের কথা বলা হয়েছে। কৃষিপ্রধান এই বাংলায় বৃষ্টি খুব প্রতীক্ষিত। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে যখন প্রকৃতি রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে তখন প্রকৃতি বৃষ্টির ছোঁয়া পাওয়ার জন্য অধিক আগ্রহে থাকে। বৃষ্টির সঙ্গে প্রকৃতি ও মানবমনের সম্পর্কের কথাও এ কবিতায় তুলে ধরা হয়েছে। উদ্দীপকে খরায় বা বৃষ্টিহীনতায় প্রকৃতির রুক্ষ অবস্থা এবং কৃষকের কষ্টকর অবস্থার কথা বলা হয়েছে। তিন মাসের খরায় জমি ফেটে খাঁ খাঁ করছে। কৃষক রমিজ ও তার পরিবার বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। এক বিকেলে কালো মেঘ জমে ভারী বৃষ্টি নামলে রমিজ তার ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলে যে, বৃষ্টি তাদের নতুন জীবনের সূচনা করল। উদ্দীপকের এ অবস্থাটি 'বৃষ্টি' কবিতার প্রকৃতিতে বৃষ্টির আগমনে সজীবতার সঙ্গে সম্পৃক্ত। 'বৃষ্টি' কবিতায় কবি বৃষ্টির অভাবে প্রকৃতিতে বিরাজমান রুক্ষতা, তৃষ্ণাকাতর হয়ে ওঠা ফসলের মাঠ ও বনের গাছপালার কথা বলেছেন। আর বৃষ্টির আগমনে কীভাবে প্রকৃতি স্নিগ্ধ ও কোমল হয়ে ওঠে তা দেখিয়েছেন। বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতো চৌচির মাঠ বৃষ্টির পানিতে ভরে ওঠে। তখন ফসল ফলানোর জন্য সেই মাঠে চাষ দেওয়া যায়। রুক্ষ প্রকৃতিতে বৃষ্টির আগমনে প্রাণসঞ্চারের দিকটি উদ্দীপকেও উঠে এসেছে। বৃষ্টি রমিজ শেখের গ্রামে ও জীবনে প্রাণের সঞ্চার করে যেন।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
উদ্দীপক-(i) 'বৃষ্টি' কবিতার কোন দিকটিকে উপস্থাপন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর