দৃশ্যকল্প-১-এর সঙ্গে 'বৃষ্টি' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১-এর সঙ্গে 'বৃষ্টি' কবিতার বৃষ্টির আগমনে প্রকৃতিতে প্রাণের জোয়ার আসার দিকটির সাদৃশ্য রয়েছে। 'বৃষ্টি' কবিতায় কবি দেখিয়েছেন বৃষ্টি রুক্ষ প্রকৃতিতে প্রাণস্পন্দন নিয়ে আসে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে প্রকৃতি হয়ে পড়ে তৃষ্ণাকাতর। প্রকৃতি যেন অধীর আগ্রহে বৃষ্টির স্পর্শ পেতে চায়। এমন মুহূর্তে বৃষ্টির আগমন প্রকৃতিতে প্রাণের জোয়ার আনে। উদ্দীপকে একটি বর্ষণমুখর আবহের চিত্র তুলে ধরা হয়েছে। প্রকৃতিতে বৃষ্টি আসার ফলে কাশবন, ঘাসবনে সাড়া জাগে। বকের সারি বাঁশবনে লুকিয়ে যায়, নদীতে খেয়া নেই আর আকাশেও মেঘের ডাক শোনা যায়। অন্যদিকে 'বৃষ্টি' কবিতায় ও বৃষ্টির আগমনে প্রকৃতিতে প্রাণস্পন্দন জাগার দিকটি ফুটে উঠেছে। দীর্ঘ বর্ষণহীন দিনে মাঠ- ঘাট শুকিয়ে যে রুক্ষ মূর্তি ধারণ করে বৃষ্টি তাতে প্রাণের জোয়ার আনে। বৃষ্টির আগমনে অরণ্যের কেয়া শিহরায়। এভাবেই বৃষ্টি প্রকৃতিতে প্রাণের জোয়ার নিয়ে আসে যা দৃশ্যকল্প-১-এ ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এর সঙ্গে 'বৃষ্টি' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর