"উদ্দীপক (ii) 'বৃষ্টি' কবিতার প্রাকৃতিক রূপান্তর ও মানবজীবনের নিঃসঙ্গতা ও বেদনাকে মূর্ত করেছে"- মন্তব্যটি যক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: প্রকৃতি ও ব্যক্তিজীবনের সম্পর্কের বিবেচনায় "উদ্দীপক-(ii) 'বৃষ্টি' কবিতার প্রাকৃতিক রূপান্তর ও মানবজীবনের নিঃসঙ্গতা ও বেদনাকে মূর্ত করেছে" মন্তব্যটি যথার্থ। 'বৃষ্টি' কবিতায় বৃষ্টির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণের সঞ্চার করতে। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। এসময় ব্যক্তিমন স্মৃতিরোমন্থন করে। কারও মন আবার বিরহে কাতর হয়। মূলত বৃষ্টির সঙ্গে ব্যক্তিজীবনের সম্পৃক্ততার কাব্যরূপ এ কবিতায় ফুটে উঠেছে। উদ্দীপকে বৃষ্টির প্রভাবে প্রকৃতি ও মানবমন পরিবর্তন হওয়ার বিষয়টি লক্ষণীয়। সেখানে বিরহিণী বৃষ্টির প্রতীক্ষায় আকাশের দিকে তাকিয়ে আছে। সে তার প্রিয়জনের জন্য বকুল-মুকুল গেঁথে রেখেছে। প্রকৃতির রূপান্তরে যেন মিলনের আবহ তৈরি হয়েছে। বিরহিণীর মনে বৃষ্টির প্রভাব স্পষ্টত ফুটে ওঠে। 'বৃষ্টি' কবিতায় বৃষ্টির প্রভাবে প্রকৃতির পরিবর্তন দেখতে পাওয়া যায়। বৃষ্টির ছোঁয়ায় মানবমনে তৈরি হয় সুখময় অতীত স্মৃতির আলপনা। উদ্দীপকে বৃষ্টির প্রভাবে মানবমনের পরিবর্তন লক্ষ করা যায়। 'বৃষ্টি' কবিতায় দেখা যায়, বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালাবদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তির জীবনও কতটা সম্পৃক্ত তারই কাব্যরূপ ? ফুটে উঠেছে। উদ্দীপক-(ii) ও কবিতায় বৃষ্টির প্রভাবে মানুষের মনের নানা পরিবর্তন দেখতে পাওয়া যায়, যেমন- অতীত স্মৃতি জেগে ওঠে। মানুষের মন পুরানো স্মৃতিতে ফিরে গিয়ে ভালো লাগা বা বিরহ স্মৃতিতে ভাসতে থাকে। বৃষ্টির প্রভাব একাকী জীবনে বিরহ বাড়ায়। তাই বলা যায়, উদ্দীপক-(ii) 'বৃষ্টি' কবিতার প্রাকৃতিক রূপান্তর ও মানবজীবনের নিঃসা ও বেদনাকে মূর্ত করেছে” মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
"উদ্দীপক (ii) 'বৃষ্টি' কবিতার প্রাকৃতিক রূপান্তর ও মানবজীবনের নিঃসঙ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর