উদ্দীপক (i)-এ 'বৃষ্টি' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-(i)-এ 'বৃষ্টি কবিতায় উল্লিখিত বৃষ্টি আসার ফলে প্রকৃতিতে প্রাণস্পন্দন ফিরে আসার দিকটি ফুটে উঠেছে। 'বৃষ্টি' কবিতায় প্রকৃতি দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টিকে আশীর্বাদ রূপে গ্রহণ করে। বৃষ্টি মাঠ, অরণ্য, নদী, তৃষিত বনকে নতুন প্রাণ দেয়। রুক্ষ মাটি বৃষ্টির সুরে জেগে ওঠে। আর আকাশ-বাতাসে তৈরি হয় বিষণ্ণ অথচ সজীব এক নবজাগরণের আবহ। উদ্দীপকে দেখা যায়, বৃষ্টি আসার পর প্রকৃতি প্রাণ ফিরে পায়। ফসলের মাঠে সজীবতা ফিরে আসে। মাটি বহুদিন পর বৃষ্টির ছোঁয়ায় প্রাণ জুড়ায়। বৃষ্টি আসায় জগৎ প্রাণবন্ত হয়ে ওঠে। 'বৃষ্টি' কবিতায়ও কবি বহু প্রতীক্ষিত বৃষ্টির কথা বলেছেন। বৃষ্টি এলে প্রকৃতিতে পূর্ণ জোয়ার আসে। বৃষ্টি এলে তৃষ্ণাকাতর মাঠ-ঘাট ও বনে প্রাণের জোয়ার দেখা যায়। বর্ষার ফুল চারদিকে মোহিত করে, রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জুড়ায়। তাই বলা যায়, উদ্দীপ-(i)-এ 'বৃষ্টি' কবিতায় উল্লিখিত বৃষ্টি আসার ফলে প্রকৃতির প্রাণস্পন্দন ফিরে আসার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
উদ্দীপক (i)-এ 'বৃষ্টি' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর