"বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়” কেন? ব্যাখ্যা করো। ২
উত্তর: বর্ষায় চারদিকের বিদ্যুৎ চমকানো দেখে ও বৃষ্টির স্পর্শ পেয়ে বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। 'বৃষ্টি' কবিতায় কবি বৃষ্টির আগমনে প্রকৃতিতে যে প্রাণচাঞ্চল্য আসে সেটি ফুটিয়ে তুলেছেন। এ কবিতায় দেখা যায়, বৃষ্টির আগমনে আকাশে বিদ্যুৎ চমকায়। একে কবি সুন্দরী পরির সঙ্গে তুলনা করে এর আভা যে অরণ্যের কেয়ার মনে আনন্দ জাগায় তা তুলে ধরেছেন। কবির মতে বর্ষণমুখর দিনে দিকদিগন্তের পথে ছড়িয়ে পড়া বিদ্যুতের আভা ও বৃষ্টির শীতল স্পর্শ অরণ্যের কেয়ার গায়ে শিহরন জাগায়।
SSC বাংলা ১ম পত্র বৃষ্টি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বৃষ্টি · সৃজনশীল
"বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়” কেন? ব্যাখ্যা করো। ২
উত্তর