উদ্দীপকের ঘটনা-২-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার কোন. দিকটির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: খলিফা উমর (রা)-এর চরিত্রের অন্যতম গুণ ছিল আইনের প্রতি শ্রদ্ধাশীলতা যা উদ্দীপকের ঘটনা-২-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'উমর ফারুক' কবিতায় কবি হজরত উমর (রা.)-এর রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি কঠোর ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রজাপালনে তিনি আদর্শ জীবন পরিচালিত করেন। তিনি মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্রের উৎকৃষ্ট উদাহরণ। খলিফা উমর (রা) ছিলেন ন্যায়বান, সুশাসক। তিনি সবার জন্য আইনের সমান প্রয়োগ দেখিয়েছেন। আইন প্রয়োগের ক্ষেত্রে তিনি আপন-পর ভেদাভেদ করেননি। আর সেই কারণে মদ্যপানের অপরাধে নিজ হাতে পুত্রকে বেত্রাঘাত করেছেন, মৃত্যু হয়েছে পুত্রের। কিন্তু তিনি আইনের অপমান করেননি। উদ্দীপকের ঘটনা-২-এর রাকিব সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বাড়িতে অবৈধ মালামাল রাখার অপরাধে পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন। এভাবে রায়হান সাহেবের চরিত্রে হজরত উমর (রা) চরিত্রের আইনের প্রতি শ্রদ্ধাশীলতার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা-২-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার কোন. দিকটির সাদৃশ্য রয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর