উদ্দীপক (i)-এর আলোকে 'উমর ফারুক' কবিতার প্রতিফলিত দিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-(i)-এ 'উমর ফারুক' কবিতায় উমর ফারুকের জীবনাদর্শ, ন্যায়বান শাসনকার্য, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এবং সত্য প্রচারের মাহাত্ম্যের দিকটির প্রতিফলন ঘটেছে। 'উমর ফারুক' কবিতায় উমর ফারুকের জীবনাদর্শ, তুলে ধরা হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। একজন ন্যায়নিষ্ঠা শাসক হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি সত্য প্রচারে ছিলেন নির্ভীক। উদ্দীপকে একজনের চারিত্রিক জীবনাদর্শের কথা ব্যক্ত হয়েছে। তিনি জুলুমের বিচার করেন। এছাড়া তিনি সাম্যবাদ ও সত্যের প্রচারে একনিষ্ঠতার ধারক। 'উমর ফারুক' কবিতায়ও হজরত উমর (রা.)-এর চারিত্রিক মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিশাল মুসলিম রাষ্ট্রের শাসক হয়েও তিনি সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি সমান মর্যাদা দিতে কুণ্ঠাবোধ করেননি। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে নিজ পুত্রকেও কঠোর শাস্তি দিয়েছেন। তিনি সত্যের পথে নির্ভীক একজন দৃঢ়চিত্ত উপাসক ছিলেন। উমর ফারুকের চারিত্রিক মাহাত্ম্যের দিকগুলো উদ্দীপর্কেও ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপক-(i)-এ 'উমর ফারুক' কবিতার উমর ফারুকের জীবনাদর্শ প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপক (i)-এর আলোকে 'উমর ফারুক' কবিতার প্রতিফলিত দিক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর