"সেদিন গিয়াছে” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "সেদিন গিয়াছে"- বলতে হজরত উমর ফারুক (রা)-এর শাসন ব্যবস্থার সময়কে নির্দেশ করা হয়েছে। হজরত উমর ফারুক (রা)-এর শাসনকাল ছিল পৃথিবীর ইতিহাসে শাসন ব্যবস্থার সর্বোজ্জ্বল সময়। সেই সময় মানুষের মধ্যে শ্রেণি বৈষম্য ছিল না। রাজা-প্রজায় বিদ্বেষ ছিল না। সমাজে অন্যায়ের অবাধ বিচরণ ছিল না। মানুষ সহজেই নিজের প্রকৃত অধিকার ভোগ করতে পারত। কিন্তু বর্তমান সময় অন্ধকারাচ্ছন্নতা, শ্রেণিবৈষম্য সমাজ আর রাষ্ট্রকে আঁকড়ে ধরেছে। রাজায়-প্রজায় চরম বিদ্বেষ। সাধারণ মানুষ সহজে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
"সেদিন গিয়াছে” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর