"পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে"- চরণটিতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: “পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে” বলতে খলিফা উমরের ঘর নুয়ে পড়লেও তিনি যে আদর্শচ্যুত হয়ে পড়েননি তা বোঝানো হয়েছে। অর্ধ-পৃথিবীর শাসনকর্তা হজরত উমর (রা) ছিলেন ন্যায়ের প্রতি কুসুম-কোমল আর অন্যায়ের প্রতি বজ্রসম কঠিন। তাঁর দরবার ছিল সাধারণ কুটিরের মতো। মরুভূমির সাইমুম ঝড়ে তা ভূলুণ্ঠিত হলেও তাঁর ব্যক্তিত্ব সামান্য আদর্শচ্যুত কিংবা দুর্বল হয়নি বা নুয়ে পড়েনি। এখানে উমরের দৃঢ়চেতা মানসিকতাকে কবি রূপকাকারে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
"পড়েছে কুটির, তুমি পড়নি ক'নুয়ে"- চরণটিতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর