উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'উমর ফারুক' কবিতায় উমর ফারুকের নানা গুণের কথা কবি তুলে ধরেছেন। উমর ফারুকের অজস্র গুণের মধ্যে অন্যতম গুণ হলো ন্যায়পরায়ণতা ও সাহসিকতা। যে-ই অন্যায় করুক না কেন, তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন। উদ্দীপকের কামরান আসাদুজ্জামানের ভাই। আসাদুজ্জামান সৎ লোক হলেও কামরান একজন হীন আচরণের মানুষ। সে তার গৃহপরিচারকের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকি মারধরও করে। আসাদুজ্জামান এটি জানার পর তাকে সাবধান করে দেন। উদ্দীপকের কামরানের এই ঘটনাটি 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মহাবীর খালিদকে মানুষ একসময় এমন এক উচ্চাসনে নিয়ে যায় যাতে মনে হয় মানুষ বুঝি তাকে আরাধনা করতে শুরু করে। এটি উমর (রা.) লক্ষ করে মহাবীর খালিদকে তিনি শাস্তিস্বরূপ সিপাহসালার থেকে একজন মামুলি সৈনিকে পরিণত করেন। খালিদের আচরণ এবং তার সঙ্গে হওয়া বিচার প্রক্রিয়াটি উদ্দীপকের কামরানের আচরণ ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শামিল। এভাবে উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার মহাবীর খালিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপকের কামরান 'উমর ফারুক' কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর