"উদ্দীপক (ii)-এ বর্ণিত প্রেক্ষাপটে হজরত 'উমর ফারুক' (রা.)-এর আবির্ভাব প্রত্যাশিত।"- 'উমর ফারুক' কবিতা অবলম্বনে যৌক্তিক মতামত দাও।
উত্তর: উমর ফারুক (রা.) ছিলেন একজন আদর্শবান শাসক, তাই "উদ্দীপক-(ii)-এ বর্ণিত প্রেক্ষাপটে হজরত উমর ফারুক (রা.)-এর আবির্ভাব প্রত্যাশিত।"- মন্তব্যটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় 'একজন ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে হজরত উমরের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। একজন ন্যায়পরায়ণ, প্রজাদরদি ও গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি প্রজাদের দুঃখে ব্যথিত হতেন। উদ্দীপকে-(ii)-এ অনাহারে শিশু কাঁদছে। নির্বিচারে মানুষদের মারা হচ্ছে। সত্যের পতাকা হয়েছে অবনমিত। 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর মতো ন্যায়বান, প্রজাহিতৈষী শাসক যদি থাকত তাহলে উদ্দীপকের করুণ চিত্র দেখা যেত না। তাঁর মতো শাসকের অনুপস্থিতিই এরূপ করুণ দশার কারণ। 'উমর ফারুক' কবিতায় হজরত উমরের জীবনাদর্শ, চরিত্র-মাহাত্ম্য, মানবিকতা, নির্ভীকতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তিনি বায়তুল মাল থেকে আটার বস্তা পিঠে করে দুঃখিনী মায়ের ঘরে পৌঁছে দেন। তিনি সত্যের প্রচারে দৃঢ়চিত্তের অধিকারী ছিলেন। তাঁর মতো মানবিক চরিত্রের শাসক দ্বারা সমাজ পরিচালিত হলে উদ্দীপকের মতো সমাজে কোনো অন্যায়-অবিচার থাকত না। তাই বলা যায়, "উদ্দীপক-(ii)-এ বর্ণিত প্রেক্ষাপটে হজরত উমর ফারুক (রা.)-এর আবির্ভাব প্রত্যাশিত।"- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
"উদ্দীপক (ii)-এ বর্ণিত প্রেক্ষাপটে হজরত 'উমর ফারুক' (রা.)-এর আবির্ভ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর