উদ্দীপকে হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গেঙ্গ 'উমর ফারুক' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো উমর ফারুকের সুনিপুণ শাসনদক্ষতা। 'উমর ফারুক' কবিতায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর নানা গুণের প্রকাশ ঘটেছে। তিনি ছিলেন একজন দক্ষ শাসক। রাজ্য শাসন করতে গিয়ে তিনি কোনো আপন-পর ভেদাভেদ করেননি। উদ্দীপকে হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.) ছিলেন একজন দক্ষ শাসক। তিনি প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মকর্তাদের ব্যাবসা থেকে দূরে রাখতেন। তাঁর সময় সব ধর্মের লোক স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করতেন। উদ্দীপকের উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর দক্ষ শাসনের পরিচয় পাওয়া যায় 'উমর ফারুক' কবিতায়। এ কবিতায় কবি উমর (রা.)-এর দক্ষ শাসনব্যবস্থার কথা তুলে ধরেছেন। তিনি ছিলেন যেমন ন্যায়বিচারক তেমনই প্রজাবৎসল। তাঁর শাসনদক্ষতায় রাজ্যে শান্তি বিরাজ করত। এভাবেই উদ্দীপকের হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো উমর ফারুকের সুনিপুণ শাসনদক্ষতা।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপকে হজরত উমর ইবনু আব্দুল আজিজ (র.)-এর সঙ্গে 'উমর ফারুক' কবিতার…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর