উদ্দীপকের এন. ইসলামের কর্মকাণ্ডে 'উমর ফারুক' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এন, ইসলামের কর্মকাণ্ডে 'উমর ফারুক' কবিতার উমর (রা.) চরিত্রের ন্যায়পরায়ণতার দিকটি ফুটে উঠেছে। 'উমর ফারুক' কবিতায় কবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর চরিত্রের বহুমাত্রিক দিক উন্মোচন করেছেন। সেগুলোর একটি হলো ন্যায়পরায়ণতা। তিনি ন্যায়পরায়ণ মানবপ্রেমিক ছিলেন। উদ্দীপকের স্কুল শিক্ষক এন, ইসলাম জানতে পারেন যে, প্রভাবশালী সমীর শেখ বিধবা রাশিদার একখন্ড জমি দখল করে নিচ্ছে। সবাই ভয়ে চুপ থাকলেও তিনি রাশিদাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং সমীর শেখকে বলেন যে, জমিটা তিনি যেন ফেরত দেন, কারণ এটা অন্যায়। সমীর শেখ তাতে ভ্রুক্ষেপ না করলে এন. ইসলামের, সহায়তায় রাশিদা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দাখিল করে জমি ফেরত পায়। এখানে এন. ইসলাম তার ন্যায়পরায়ণতার কারণে সমীর শেখকে ভয় না পেয়ে অসহায় রাশিদার পক্ষে দাঁড়িয়েছেন। এই ন্যায়পরায়ণতার দিকটি 'উমর ফারুক' কবিতার উমর (রা.)-এর চরিত্রে প্রতিফলিত হয়েছে। তিনি ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধা করেননি। এই ন্যায়বোধের দিকটি উদ্দীপকের এন. ইসলামের কর্মকান্ডে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
উদ্দীপকের এন. ইসলামের কর্মকাণ্ডে 'উমর ফারুক' কবিতার যে দিকটি ফুটে উ…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর