হজরত উমর (রা.)-কে চীরধারী সম্রাট বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অনাড়ম্বর জীবনযাপন করার জন্য হজরত উমর (রা.)-কে চীরধারী সম্রাট বলা হয়েছে। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা.)-এর জীবনাদর্শের নানা দিক তুলে ধরা হয়েছে। অর্ধ-পৃথিবীর শাসক হয়েও তিনি কখনো আভিজাত্যকে গ্রহণ করেননি। খাস দরবারে বিভিন্ন দেশের লোকেরা এসে তাঁর জন্য অপেক্ষা করে উৎসুক হয়ে তাঁকে খুঁজতে থাকেন। অথচ খলিফা উমর (রা.) নিজের একমাত্র পিরানটি শুকায়নি বলে সেটি রোদে ধরে বসে আছেন। সেটি শুকালে তা পরে খাস দরবারে উপস্থিত হবেন। তাঁর এমন অনাড়ম্বর জীবনযাপন বোঝানোর জন্যই তাঁকে চীরধারী সম্রাট বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
হজরত উমর (রা.)-কে চীরধারী সম্রাট বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর