"উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়ের শাসনের দিকটি প্রতিফলিত হয়েছে"- মূল্যায়ন করো।
উত্তর: ন্যায়বিচার প্রতিষ্ঠার দিক থেকে "উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়ের শাসনের দিকটি প্রতিফলিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'উমর ফারুক' কবিতায় উমর ফারুক ছিলেন বহু গুণে গুণান্বিত। তাঁর অজস্র গুণের মধ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা অন্যতম। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। মদ্যপানের অপরাধে নিজ পুত্রকেও তিনি শাস্তি দিতে কুণ্ঠিত হননি। উদ্দীপকের রাকিব সাহেবের ছেলে অবৈধ মালামাল ঘরে এনে রাখে। এতে তিনি দ্রুত পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ছেলেকে শাস্তি দিতে তিনি কুণ্ঠিত হননি। 'উমর ফারুক' কবিতায় উমর ফারুকও একই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন প্রয়োগের ব্যাপারে তিনি ছিলেন অনড়। উমর ফারুক (রা.) ছিলেন ন্যায়ের আদর্শের বিমূর্ত প্রতীক। তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। আইন প্রয়োগের ক্ষেত্রে তিনি কখনো আপন-পর ভেদাভেদ করেননি। মদপানের অপরাধে নিজ পুত্রকে বেত্রাঘাত করছেন। এতে পুত্রের মৃত্যু হয়েছে। তবুও তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় ছিলেন অবিচল। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর ন্যায়ের শাসন প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবার উদ্দীপকের রাকিব সাহেব ছেলের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ও উমরের মতো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর ন্যায়ের শাসনের দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
"উদ্দীপকের রাকিব সাহেবের মধ্যে 'উমর ফারুক' কবিতার হজরত উমর (রা.)-এর…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর