হজরত উমর (রা.)-এর সঙ্গে আজানের স্মৃতি কীভাবে জড়িত?
উত্তর: প্রকাশ্যে আজান দেওয়ার ব্যাপারে হজরত উমর (রা.)-এর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। 'উমর ফারুক' কবিতায় হজরত উমর (রা.)-এর চারিত্রিক মাহাত্ম্য স্বমহিমায় ফুটে উঠেছে। একসময় ইসলাম ধর্মে প্রকাশ্যে আজান দেওয়ার রীতি ছিল না। কোরেশদের ভয়ে মুসলমানরা উচ্চ স্বরে আজান দিতে পারত না। শ্রেষ্ঠবীর উমর যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকে প্রকাশ্যে আজান দেওয়ার রেওয়াজটি প্রচলিত হয়। তাই আজানের সঙ্গে হজরত উমরের স্মৃতি জড়িত।
SSC বাংলা ১ম পত্র উমর ফারুক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উমর ফারুক · সৃজনশীল
হজরত উমর (রা.)-এর সঙ্গে আজানের স্মৃতি কীভাবে জড়িত?
উত্তর