উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতার আলোকে ঝরনার সৌন্দর্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতায় ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ প্রকাশ পেয়েছে। 'ঝরনার গান' কবিতায় কবি ঝরনাকে এক অলংকৃত সত্তা হিসেবে দেখিয়েছেন। তার দেহে আংরাখার মতো জরি জালের ঝলমল ভাব। এতে কবির রূপকল্পনা ও শব্দ সুষমা উভয়ই অনন্য। ঝরনার রূপ যেন রূপসী নারীর গহনার মতো দীপ্ত। 'ঝরনার গান' কবিতায় পাহাড়ের বুক. থেকে ঝরনার চঞ্চল গতিতে নেমে আসার কথা বলা হয়েছে। স্তব্ধ পাথরের বুকে আনন্দের চিহ্ন রেখে ঝরনা অবিরাম ছুটে চলে। তার চলার ধ্বনি ও সৌন্দর্য অসাধারণ। তার জলধারার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। চঞ্চল পায়ে ঝরনা আপন গতিতে গন্তব্যের দিকে ধাবিত হয়। উদ্দীপকেও প্রকৃতির সৌন্দর্যের দিকটি প্রকাশিত হয়েছে। ঝরনার সৌন্দর্য ও গতিশীলতা তুলে ধরা হয়েছে। ঝরনাকে ভরা যৌবনা বলে উল্লেখ করা হয়েছে। এই ভরা যৌবনা দ্বারা মূলত ঝরনার রূপ ও সৌন্দর্য প্রকাশ করাই কবির মূল উদ্দেশ্য। এভাবে রূপ সৌন্দর্যের দিক থেকে উদ্দীপকটি এবং 'ঝরনার গান' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতার আলোকে ঝরনার সৌন্দর্য ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

