'উপল-ঘায় দিই ঝিলিক,/ দুল দোলাই মন ভোলাই,/ ঝিলমিলাই দিগ্বিদিক।'- ব্যাখ্যা করো।
উত্তর: 'উপল-ঘায় দিই ঝিলিক,/ দুল দোলাই মন ভোলাই,/ ঝিলমিলাই দিগ্বিদিক।'- এ কথার মাধ্যমে কবি পাথরে আঘাত লেগে ঝরনার জলের ঝিলিক দিয়ে দিগ্বিদিক ছড়িয়ে যাওয়াকে বুঝিয়েছেন। 'ঝরনার গান' কবিতায় কবি আপন ছন্দে ঝরনার ছুটে চলার দিকনির্দেশ করেছেন। পাহাড়ের গা বেয়ে ঝরনা নিচে নেমে আসে এবং প্রকৃতিতে সৌন্দর্য ছড়ায়। পাহাড় থেকে নেমে এসে ঝরনার জলরাশি পাথরের উপর আছড়ে পড়ে। পাথরের বুকে আঘাত হেনে সেই জলরাশি ছড়িয়ে পড়ে চারদিকে। ছড়িয়ে পড়ার সময় সাদা জলরাশি ঝিলমিল করে ওঠে। এতে সৃষ্টি হয় অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যের কথাই কবি প্রশ্নোক্ত চরণের মধ্য দিয়ে বুঝিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
'উপল-ঘায় দিই ঝিলিক,/ দুল দোলাই মন ভোলাই,/ ঝিলমিলাই দিগ্বিদিক।'- ব্যাখ্যা করো।
উত্তর

