উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার ঝরনার কোন প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার ঝরনার মুগ্ধ চোখের প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'ঝরনার গান' কবিতায় সৌন্দর্যের সন্ধান কবির জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে। কবিতাটি জীবন, সৌন্দর্য ও শিল্প- সব মিলিয়ে প্রকৃতির এক চিরন্তন সংগীত হয়ে উঠেছে। উদ্দীপকের ছবিতে সৌন্দর্যের প্রতি মানুষের অনুরাগ ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের আধার মাধবকুণ্ড জলপ্রপাতের সামনে মানুষের নির্মল আনন্দ উপভোগ করার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রকৃতির সৌন্দর্যে অবগাহন করে তারা সবাই একই রকম আনন্দে মেতে উঠেছে। উদ্দীপকের ছবির এই সৌন্দর্য উপভোগকারী দর্শনার্থীদের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার 'সৌন্দর্য-মুগ্ধ চোখ' প্রত্যাশার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। কবিতায় ঝরনা অনুরূপ সৌন্দর্যপিপাসুদেরই প্রত্যাশা করেছে। কারণ সে নিজের সৌন্দর্য দিয়ে অন্যকে তৃপ্ত করতে চায়। ঝরনা চায় কেউ তার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রশংসা করুক। তাতেই তার রূপ বিস্তার সার্থক হয়।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার ঝরনার কোন প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
মাধবকুন্ড জলপ্রপাতের সামনের জলমগ্ন স্থানে সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা আনন্দে মেতেছেন।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
