ঝরনা কীভাবে পাহাড় থেকে নেমে আসে?
উত্তর: ঝরনা নৃত্যের তালে তালে পাহাড় থেকে নেমে আসে। পাহাড় শিখরে ঝরনার সৃষ্টি। পাহাড়ের চূড়া থেকে প্রতিনিয়ত ঝরনার পানি নির্দিষ্ট ছন্দে পাহাড়ের পাদদেশে পাথরের উপর আছড়ে পড়ে। পানির আছড়ে পড়ার সাথে সাথে পানির কণা ছিটকে যায় চারদিকে। তখন এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। বস্তুত ঝরনার পানি পড়া সবসময় চলতে থাকে। কখনই এ পানির প্রবাহ শেষ হয় না। মনে হয় পাহাড়ের চূড়ায় যেন সাগর রয়েছে। এভাবেই ঝরনা পাহাড় থেকে নেমে আসে।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
ঝরনা কীভাবে পাহাড় থেকে নেমে আসে?
উত্তর

