"বিজন দেশ, কূজন নাই"- পঙ্ক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
উত্তর: "বিজন দেশ কূজন নাই"- পঙ্ক্তিটি দ্বারা কবি কলরবহীন জনশূন্য স্থানে যেখানে নীরব প্রকৃতির রাজত্ব সেখানকার নৈঃশব্দ্য-নিস্তব্ধতায় ঝরনার বয়ে চলাকে বুঝিয়েছেন। নীরব-নির্জন পাহাড়ি অঞ্চলে ঝরনার উৎপত্তি। প্রাণচঞ্চল আনন্দের উচ্ছ্বাস নিয়ে ঝরনা উপর থেকে নিচে প্রবাহিত হয়। গভীর অরণ্য, নির্জীব-নিস্তব্ধ-নৈঃশব্দ্য নীরব প্রকৃতির কোল ঘেঁষে ঝরনা এগিয়ে যায়। যেখানে নেই মানুষ, নেই কণ্ঠস্বর- শুধু নীরবতা আর প্রবাহিত জলের একটানা বয়ে চলার ঐকতান। এরূপ নিসর্গময় জায়গাটিকেই কবি প্রশ্নোক্ত পঙ্ক্তিটির মাধ্যমে প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
"বিজন দেশ, কূজন নাই"- পঙ্ক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
উত্তর

