'চকোর চায় চন্দ্রমায়' কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: 'চকোর চায় চন্দ্রমায়' বলতে চকোর পাখির স্নিগ্ধ জোছনালোক প্রত্যাশাকে বোঝানো হয়েছে। 'চকোর' এক ধরনের পাখিবিশেষ। কবির কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। এই পাখি যেমন চন্দ্রালোকের প্রত্যাশায় অধীর আগ্রহে দিনাতিপাত করে, ঝরনাও তেমনই সুন্দরের তৃষ্ণায় তৃষ্ণার্ত সুজনের খোঁজে বিরামহীন পথ চলে। ঝরনার অপরূপ রূপে যে মুগ্ধ হবে তার সন্ধানে ঝরনার নিরলস প্রচেষ্টা। ঝরনার এই প্রচেষ্টাকে চকোরের চাওয়া চন্দ্রমার সাথে তুলনীয়। চকোর পাখি যেমন রাতের বেলা চাঁদের স্নিগ্ধ আলো চায়, তেমনই ঝরনাও সৌন্দর্য উপভোগকারী তৃষ্ণার্ত দর্শকের খোঁজ করে।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
'চকোর চায় চন্দ্রমায়' কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর

